National Special News Special Reports

সংসদের বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে থাকছে না তৃণমূল

0
(0)

খবর লাইভ : আসন্ন বাদল অধিবেশনেও যে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবে তা এখন থেকেই স্পষ্ট করে দিয়েছে। আগামী ১৮ জুলাই আর্থাৎ সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার আগে শনিবার অর্থাৎ ১৬ জুলাই সর্বদলীয় বৈঠক বয়কট করল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ 

শনিবার অর্থাৎ ১৬ জুলাই লোকসভার স্পিকার ওম বিড়লা বাদল অধিবেশনের ডাক দিয়েছিলেন। কিন্তু সেই সর্বদলীয় বৈঠক বয়কট করেছে তৃণমূল।
আসন্ন বাদল অধিবেশনেও যে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবে তা এখন থেকেই স্পষ্ট করে দিয়েছে। আগামী ১৮ জুলাই আর্থাৎ সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার আগে শনিবার অর্থাৎ ১৬ জুলাই লোকসভার স্পিকার ওম বিড়লা বাদল অধিবেশনের ডাক দিয়েছিলেন। কিন্তু সেই সর্বদলীয় বৈঠক বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার শাসকদলের অভিযোগ মোদি সরকারে বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা না করেই সিদ্ধান্ত নেয়। তাই তারা বৈঠক বয়কট করছে। তৃণমূলের সাংসদ সুদীপ বব্দ্যোপাধ্যায় বিষয়টি বিয়ে অভিযোগ জানিয়ে ওম বিড়লাকে চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন।

শনিবার কেন্দ্রের বিরুদ্ধে টুইট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ন। তিনি বলেন সংসদে কখনও কোনও জনকেন্দ্রিক বিষয়ে কেন্দ্র আলোচনার অনুমোদন দেয় না। সংসদীয় গণতন্ত্রকে বিজেপি উপহাস করে বলেও অভিযোগ তুলেছেন তিনি। এখানেই শেষ করেননি তৃণমূল সাংসদ। তিনি সংসদীয় অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক নিয়েও কটাক্ষ করেছেন। বলেছেন, ‘সর্বদলীয় বৈঠকে আলোচনার ভান করা হয়। তাই তৃণমূল কংগ্রেস এজাতীয় বৈঠকে থাকে নেই।’ ডেরেক আরও বলেছেন প্রথমে সরকার পক্ষ বলে তারা সব বিষয়ে আলোচনায় ইচ্ছুক। কিন্তু পরে তারা বিরোধীদের উপেক্ষা করেই চলে।

আগামী ১৮ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১২ অগস্ট পর্যন্ত। সেই অধিবেশনের প্রাক্কালে ১৬ জুলাই, লোকসভার সাংসদদের একটি বৈঠকে ডাকেন লোকসভার স্পিকার। শনিবার বিকেল চারটে নাগাদ ওই বৈঠক রয়েছে। ১৭ জুলাই, রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। বাদল অধিবেশনকে ফলপ্রসূ করতেই এই দু’দিনের এই বৈঠক ডাকা হয়েছে বলে দাবি কেন্দ্রের শাসকদলের। তবে সেই বৈঠকে থাকছে না তৃণমূল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *