Special News Special Reports State

রেশন বন্টন মামলায় বারিক বিশ্বাসের দুবাই যোগ নিয়ে সওয়াল ইডির

0
(0)

খবর লাইভ : রেশন বন্টন মামলায় ফের বিদেশ যোগের দাবি করল ইডি। অভিযুক্ত বারিক বিশ্বাসের অফিস থেকে দুবাইয়ের সম্পত্তির নথি মিলেছে বলে ইডি দাবি করেছে। ইডির দাবি, বারিক বিশ্বাসের অফিস থেকে উদ্ধার হওয়া একাধিক নথির মধ্যে ২২টি সম্পত্তির নথি পাওয়া গিয়েছে। বিভিন্ন নামে বেনামে সম্পত্তিতে লগ্নি করা হয়েছে বলে মনে করছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে ১৫টির বেশি মোবাইল। ইডি সূত্রে জানা গিয়েছে, বারিকের অফিস থেকে ২০ লক্ষ টাকা ছাড়াও আলিফ নূরের বাড়ি থেকে ১১ লক্ষ ও তার অফিস থেকে ১৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সবমিলিয়ে গত মঙ্গলবারের অভিযানে ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন দেগঙ্গার তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর। আনিসুর জানান, আমি কোনও ব্যবসার মধ্যে ছিলাম না। আমি রাজনীতি করি। রাজনীতি বুঝি। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক, বারিক বিশ্বাসের কথা তিনি সেসব এড়িয়ে যান। এই মামলায় বারিক বিশ্বাসকেও তলব করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার সকাল থেকে কলকাতা-সহ উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। টানা ২১ ঘণ্টা বসিরহাট, বারাসত, রাজারহাটের একাধিক অফিস, ফ্ল্যাটে অভিযান চালিয়ে একাধিক নথি হাতে এসেছে বলে দাবি ইডির। তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ লক্ষ টাকা ও সোনার বিস্কুট। সেসবের উৎস জানতে চান তদন্তকারীরা। চলতি সপ্তাহে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। তার সঙ্গে বিদেশ যোগের সূত্র খুঁজছে ইডি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *