Special News Special Reports

কলঙ্ক থেকে মুক্তি, দুর্নীতি মামলায় ক্লিনচিট পেলেন প্লাতিনি ও ব্লাটার

0
(0)

অর্থের বিনিময়ে কাতারকে (Qatar) বিশ্বকাপ ফুটবলের (World Cup Football) আয়োজনের সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ থেকে শেষ পর্যন্ত মুক্ত হলেন প্রাক্তন কিংবদন্তী ফরাসি ফুটবলার মিশেল প্লাতিনি (Michel Platini) ও প্রাক্তন ফিফা সভাপতি (Former FIFA President) সেপ ব্লাটার (Sepp Blatter)। আজ শুক্রবার সুইৎজারল্যান্ডের বেল্লিনজোনার ফেডারেল ফৌজদারি আদালতের (Switzerland’s Federal Criminal Court) বিচারক দুজনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছেন। সেই সঙ্গে ছয় বছরের বেশি সময় কেটে যাওয়া সত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ উপস্থিত না করতে পারার জন্য সরকারি আইনজীবীকে তুলোধনা করেছেন।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ বেছে নেওয়ার জন্য ২০১০ সালে ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হয়। অভিযোগ ওঠে, ওই কংগ্রেসের আগে ত‍ৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটার (Sepp Blatter) ও উয়েফা প্রধান মিশেল প্লাতিনির (Michel Platini) মধ্যে ২০২২ সালের বিশ্বকাপের আয়োজন যাতে মার্কিন যুক্তরাষ্ট্র পায় তার জন্য এক চুক্তি হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তাদেরও প্লাতিনি কথা দিয়েছিলেন, তিনি আমেরিকার পক্ষেই ভোট দেবেন। কিন্তু ২০১০ সালের নভেম্বরে ফরাসি প্রেসিডেন্ট (France President) নিকোলাস সারকোজির (Nicolas Sarkozi) বাড়িতে কাতারের রাজপুত্র তামিন বিন হামাদ আল–থানির সঙ্গে এক বৈঠকে বসেন প্লাতিনি (Michel Platini)। ওই বৈঠকের পরে মত বদল করেন তিনি। ২০১০ সালের ডিসেম্বরে ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশ বেছে নেওয়ার জন্য যে বিড হয়েছিল, তাতে কাতারের সপক্ষে ভোট দেন প্লাতিনি। উয়েফার অধীনে থাকা অন্যান্য দেশকেও ভোট দেওয়ানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন।

আরও পড়ুনঃ দ্রৌপদী মুর্মুর হয়ে ভোট চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি শুভেন্দুর, বয়ান নিয়ে আপত্তি সৌগতর
ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১১ সালে প্রায় ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা নয়ছয় করেছেন। ওই অভিযোগের প্রেক্ষিতে পদ হারাতে হয় দু’জনকেই। এমনকী প্লাতিনিকে গ্রেফতার করেছিল ফরাসি পুলিশের দুর্নীতি দমন শাখা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *