Special News Special Reports

আশঙ্কাই সত্যি হল, করোনার নতুন রি ভেরিয়েন্ট হানা দিয়েছে ভারতে

0
(0)

খবর লাইভ : আশঙ্কা সত্যি হল, ভারতে ওমিক্রনের উপরূপ বিএ ২.৭৫ এর সংক্রমণ ঘটছে বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের নতুন উপরূপ হানা দিয়েছে ভারতে। হু- এর প্রধান ট্রেডস অ্যাডানাম গেব্রিয়েসাস জানিয়েছেন, করোনার এই উপরূপের প্রভাব কেমন তা খতিয়ে দেখা হচ্ছে। ইজরায়েলের এক বিজ্ঞানী দাবি করেছিলেন করোনার এই উপরূপের সংক্রমণ ভারতের ১০টি রাজ্যে ঘটেছে। পশ্চিমবঙ্গের নামও সেই তালিকায় রয়েছে। দেশে আবারও বিভিন্ন জায়গায় করোনার সংক্রমণ নতুন করে মাথাচাড়া দিয়েছে। এইরূপ প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে দেশের প্রায় সর্বত্রই। ডাক্তারদের একাংশের মত, দেশবাসীর একটা বড় অংশ কোভিডবিধি মানছেন না। যার জেরে সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে। হু প্রধান করোনার সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে বলেছেন, ‘গত দুই সপ্তাহে কোভিড সংক্রমণ বিশ্বে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপ ও আমেরিকায় বিএ ৪ ও বিএ ৫ এর সংক্রমণ ঘটেছে। ভারতে বিএ ২.৭৫ উপরূপের হদিশ পাওয়া গিয়েছে।’ হু-এর অন্যতম প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, ভারতে প্রথম পাওয়া যায় করোনার এই নতুন উপরূপ বিএ ২.৭৫ । পরে তা আরও ছড়িয়ে পড়েছে ১০টি দেশে। ওমিক্রনের উপরূপ বিএ ৫ ও বিএ ৪ সংক্রমণ বাড়ছে। ৮৩টি দেশে বিএ ৫ ও ৭৩ টি দেশে বিএ ৪ প্রজাতির সংক্রমণ ঘটেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *