National Special News Special Reports

ঠানে পুরসভা হাতছাড়া উদ্ধব শিবিরের

0
(0)

খবর লাইভ : মহারাষ্ট্র সরকারের পর এবার ঠাণে পুরসভা হাতছাড়া হল উদ্ধব ঠাকরের শিবসেনার। বৃহস্পতিবার ঠানে পুরসভার ৬৭ জন শিবসেনা কাউন্সিলরের ৬৬ জনই যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গোষ্ঠীতে।

আরও পড়ুনঃ ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক!

একনাথ শিন্ডে শিবিরের দাবি, শীঘ্রই মুম্বই-সহ বিভিন্ন পুরসভার আরও কিছু শিবসেনা কর্পোরেটর তাদের সঙ্গী হতে চলেছেন। শিবসেনার দখলে থাকা পুরসভাগুলির মধ্যে ঠাণে ছিল দ্বিতীয় বৃহত্তম। বৃহন্মুম্বই পুরসভার পরেই। সক্রিয় রাজনীতিতে যোগদানের আগে এক সময়ে ঠাণে শহরে অটো চালিয়েছেন শিন্ডে। আশির দশকে বালাসাহেব ঠাকরের ঘনিষ্ঠ শিবসেনা নেতা আনন্দ দীঘের হাত ধরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি। ১৯৯৭ সালে ঠাণে পুরসভার নির্বাচনে জিতেই ভোট-রাজনীতিতে একনাথ শিন্ডের প্রবেশ। মহারাষ্ট্রে ক্ষমতার পালাবদলের পর অটো চালানোর অতীত নিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে কটাক্ষ করেছিলেন উদ্ধব ঠাকরে। তার জবাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, মার্সিডিজকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে অটোরিকশা। অন্যদিকে, উদ্ধব ঠাকরে শিবির তড়িঘড়ি একনাথ শিন্ডে শিবিরের ঘনিষ্ঠ ভাবনা গওলীকে সরিয়ে লোকসভার চিফ হুইপ হিসেবে মনোনীত করেছে রাজন বিচারেকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *