Special News Special Reports

তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলটি আনফলো করলেন সাংসদ মহুয়া মৈত্র

0
(0)

খবর লাইভ : সম্প্রতি মা কালীকে নিয়ে তির্যক মন্তব্য করে বিতর্ক বাধিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। বিরোধীরা তাঁর মন্তব্যর তীব্র সমালোচনা করেছেন। দলেও তিনি ব্রাত্য হয়ে গিয়েছেন। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের টুইটারে মহুয়ার মন্তব্যের বিরোধিতা করা হয়েছে। তারপরই এ ব্যাপারে পাল্টা অবস্থান নিয়েছেন মহুয়া মৈত্র।

আরও পড়ুনঃ শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে রাজ্যে গণতন্ত্র রক্ষা করার বার্তা ধনকড়ের

এই ইস্যুতে তাঁর পাশ থেকে সরে দাঁড়িয়েছে দল, তখন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলটি আনফলো করেছেন। তাঁর দল দেবী কালী সম্পর্কে তাঁর মন্তব্যের সঙ্গে সহমত নয় বলে জানিয়ে দিয়েছে। তৃণমূল মহুয়ার বক্তব্য থেকে দূরে সরে যেতেই মহুয়াও টুইটারে আনফলো করেছেন।
মহুয়া মৈত্র একটি পোস্টার নিয়ে সম্প্রতি এক প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করে বসেন। ওই পোস্টারে একজন অভিনেতাকে দেখা গিয়েছে দেবী রূপে ধূমপান করতে। তেমনই পোস্টার চিত্রিত হওয়ার পর মহুয়া মৈত্র তা নিয়ে তির্যক মন্তব্য করেন। তৈরি হয় মহা-বিতর্ক। বিতর্কের শেষে মহুয়া মৈত্র তৃণমূলের টুইটার হ্যান্ডেল আনফলো করে দেন।
মহুয়া মৈত্র এখন আর তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের ফলোয়ার নন, তিনি এখন শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল অনুসরণ করেন। মহুয়ার এই অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রথমত তিনি বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন। তারপর তিনি তৃণমূলের টুইটার হ্যান্ডেলই আনফলো করে দিয়েছেন।
তৃণমূল এ ব্যাপারে বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এ দেবী কালী সম্পর্কে মহুয়া মৈত্রের মতামতগুলি একান্তই ব্যক্তিগত। কোনওভাবেই পার্টি তা সমর্থন করে না এবং পার্টি অনুমোদিতও নয়। তৃণমূল কংগ্রেস এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করে।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *