Special News Special Reports State

নবান্ন অভিযানে অশান্তির নিন্দায় অভিষেক

0
(0)

খবর লাইভ : নবান্ন অভিযানে অশান্তি নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তাঁর বার্তা, এ বার বিজেপিকে প্রত্যাখ্যান করার সময় এসেছে ভারতের।

আরও পড়ুনঃ বিজেপি’র বেলুন ফুস, নবান্ন অভিযান নিয়ে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর

মঙ্গলবার বিকেলে নবান্ন অভিযান ঘিরে অশান্তির সময় কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের অদূরে পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়। টুইটারে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন অভিষেক। তাতে দেখা যাচ্ছে, বিজেপির পতাকা নিয়ে কয়েক জন ব্যক্তি পুলিশের গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরাচ্ছে।
বিজেপির অভিযানের কারণে হাওড়া এবং গোটা কলকাতা পুলিশে ছয়লাপ থাকলেও লালবাজারের নিরাপত্তা তুলনায় ঢিলেঢালা ছিল বলে পদ্ম-শিবিরের একটি সূত্রের খবর। তারই সুযোগ নিয়ে বিজেপির কিছু নেতা-কর্মী মঙ্গলবার বিকেলে যান লালবাজারের দোরগোড়ায়। এই সময়ই খবর পাওয়া যায়, রবীন্দ্র সরণি ও মহাত্মা গাঁধী রোডের সংযোগস্থলের কাছে পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *