National Special News Special Reports

শক্তি পরীক্ষায় বাজিমাত, আস্থা ভোটে অনায়াসে জয়ী বিজেপি-শিন্ডে শিবির

0
(0)

খবর লাইভ : শক্তি পরীক্ষায় বাজিমাত৷ আস্থা ভোটে অনায়াসে জয়ী হল বিজেপি-শিন্ডে শিবির৷ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে শিন্ডে সরকারের প্রয়োজন ছিল ১৪৪টি ভোট৷ তার থেকেও আরও বেশি ভোট পড়ে শিন্ডে শিবিরে৷ গণনার পর দেখা যায় সরকারের পক্ষে পড়ে ১৬৪টি ভোট৷ বিপক্ষ শিবির পায় ৯৯টি ভোট৷ বিধানসভার তিন সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন৷ বিপুল ভোটের ব্যবধানে জয়ের পর বিধায়কদের ধন্যবাদ জানান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ৷ তিনি বলেন, ‘তিনি যেমন একজন অনুগত শিব সৈনিক তেমনি বালাসাহেবের আদর্শের প্রতিও অনুরক্ত৷’

আরও পড়ুনঃ বেয়ারস্টোর দুর্দান্ত শতক, তৃতীয় দিনের শেষে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে

স্পিকার রাহুল নার্বেরকর গতরাতেই একনাথ শিন্ডেকে বিধানসভায় শিবসেনার দলের নেতা হিসাবে পুনর্বহাল করেছেন এবং ভরত গোগাওয়ালেকে শিবসেনার চিফ হুইপ হিসেবে নিয়োগের স্বীকৃতি দিয়েছেন।

গত ২০ জুন রাতে শুরু হয়েছিল একনাথ শিন্ডের বিদ্রোহ। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর বিধায়ক সংখ্যা কমিয়ে কমিয়ে এমন পরিস্থিতি হয় যে প্রায় প্রতিদিনই নতুন মুখকে বিদ্রোহী শিবিরে যোগ দিতে দেখা যায়।

বুধবার যখন সুপ্রিম কোর্ট জানায় যে রাজ্যপালের নির্দেশ অনুসারে উদ্ধব ঠাকরেকে সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে, তারপরেই শীর্ষ পদ থেকে পদত্যাগ করেন উদ্ধব। তার ঠিক একদিন পরেই বিজেপির দেবেন্দ্র ফড়ণবীশের বদলে একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বিজেপির চাপের মুখে একনাথ শিন্ডের উপমুখ্যমন্ত্রী পদে যোগ দেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *