National Special News Special Reports

হুইপ অমান্য করায় বিধায়ক পদ হারাতে পারেন আদিত্য ঠাকরে

0
(0)

খবর লাইভ : প্রত্যাশামতোই আস্থা ভোটে (Trust Vote) উতরে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। সোমবার বিধানসভায় আস্থা ভোটের (Trust Vote) পক্ষে ভোট পড়েছে ১৬৪টি। বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৯৯টি। অথচ ২৪ ঘন্টা আগে রবিবার অধ্যক্ষ নির্বাচনে মহা বিকাশ আগাড়ি জোটের প্রার্থী পেয়েছিলেন ১০৭টি ভোট। অধ্যক্ষ পদের ভোটের পরেই শিবসেনা বিধায়ক সন্তোষ বাঙ্গার (Santosh Bangar) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবির ত্যাগ করে শিন্ডে শিবিরে যোগ দিয়েছেন। এদিন আস্থা ভোটের সময় গরহাজির ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন (Ashok Chavan) সহ চার কংগ্রেস বিধায়ক। এনসিপি’র এক, সমাজবাদী পার্টির দুই এবং আসাউদ্দিন ওয়েইসির দলের এক বিধায়ক উপস্থিত থাকলেও ভোটাভুটিতে অংশ নেননি।

আরও পড়ুনঃ ৮৪টি ওষুধের খুচরো দাম বেঁধে দিল সরকারি কমিটি,না মানলে কড়া ব্যবস্থা

তবে এদিন আস্থা ভোটে দলের হুইপ অমান্য করে বিরুদ্ধে ভোট দিয়েছেন উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)। আর হুইপ অমান্য করায় তাঁর বিধায়ক পদ খারিজ হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। গতকাল রবিবার রাতেই অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পরে রাহুল নরভেকার (Rahul Narvekar) বিধানসভায় শিবসেনা পরিষদীয় দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) এবং মুখ্য সচেতক হিসেবে ভরত গোগাওয়ালেকে (Bharat Gogawale) স্বীকৃতি দিয়েছিলেন। সেই স্বীকৃতির পরেই আস্থা ভোটে একনাথ শিন্ডেকে ভোট দেওয়ার জন্য শিবসেনা বিধায়কদের হুইপ জারি করেছিলেন গোগাওয়ালে। সেই হুইপ অমান্য করায় অধ্যক্ষের কাছে উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরের বিধায়ক পদ খারিজের আর্জি জানানো হতে পারে বলে শিবসেনা সূত্রে জানা গিয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *