খবর লাইভ : 11 কেজি সোনা উদ্ধার (Gold Recovery) করল উত্তর 24 পরগনার বেলঘরিয়া থানার পুলিশ ৷ শুক্রবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে (Belgharia Expressway) থেকে ওই সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার দাম প্রায় 6 কোটি টাকা ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে ৷
পুলিশ জানিয়েছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ময়লাঘাটার কাছে একটি গাড়ি দাঁড়িয়েছিল শুক্রবার সকালে ৷ সেখানে টহল দেওয়ার সময় গাড়িটিকে দেখে সন্দেহ পুলিশের ৷ গাড়িতে সেই সময় চারজন ছিল ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাদের অসংলগ্ন উত্তরে পুলিশের সন্দেহ আরও বাড়ে ৷ তার পরই গাড়িতে তল্লাশি চালানো হয় ৷
বৈঠকসেই তল্লাশিতে একটি বাজারের ব্যাগ থেকে পাওয়া যায় বেশ কয়েকটি সোনার বাট ৷ যার ওজন 11 কেজি ৷ ওই সোনার বাটগুলির আনুমানিক মূল্য 6 কোটি টাকা ৷ পাওয়া যায় 11টি মোবাইল ফোন ৷ পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে ৷ গ্রেফতার করে গাড়িতে থাকা চারজনকে ৷
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুরজিৎ মুখোপাধ্যায়, রাজারাম পাওয়ার, মনোহর পাটিল এবং গণেশ চৌহান ৷ সুরজিৎ খড়দহের বাসিন্দা ৷ অন্যরা বেদিয়াপাড়ায় থাকেন ৷ সুরজিৎ গাড়ির চালক ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে যে গাড়িটি নিয়ে মেদিনীপুরের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল ওই চারজনের ৷




