Special News Special Reports

ভাটপাড়ায় শুটআউট! নিহত ইমারতি ব্যবসায়ী

0
(0)

খবর লাইভ : ভাটপাড়ায় ফের প্রকাশ্যে চলল গুলি! শনিবার সকালে ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডে সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল (২৪) নামে ইমারতি দ্রব্যের এক ব্যবসায়ীকে গুলি করে খুন করার ঘটনা ঘটে। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃ Sealdah: ফের দুর্ভোগে রেল যাত্রীরা, বাতিল হচ্ছে ৩৮টি লোকাল ট্রেন

প্রত্যক্ষদর্শীদের কথায়, শনিবার সকালে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন মুকুল। সেইসময় ইমারতি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলি চালায় তারা। মুকুলের মাথায় ও শরীরের অন্য জায়গায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। মৃত্যুর নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ না কি ব্যবসায়িক শত্রুতা, কী কারণে খুন করা হল ব্যবসায়ীকে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *