খবর লাইভ : ক্রমশ বাড়ছে আতঙ্ক। এক নাগাড়ে বৃষ্টি এবং বন্যার (Flood) জেরে বিপর্যস্ত অসমের বহু এলাকা। বন্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভূমিধস। ফলে বন্যা এবং ভূমিধসের জেরে অসম জুড়ে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি অসমের ৩৪টি জেলা জলের তলায় বলেও জানা যাচ্ছে। যার জেরে ৪৭,৭২,১৪০ জন মানুষ ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে। এক নাগাড়ে বন্যার জেরে অসমে গত ২৪ ঘণ্টায় অবস্থা আরও ভয়াবহ হতে শুরু করেছে বলে খবর।
আরও পড়ুনঃ সিবিআই অফিসারদের নামে নালিশ,অভিষেকের সেই কর্মীর বাড়িতে হানা সিবিআইয়ের
চার শিশু-সহ আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে অসমে বন্যা পরিস্থিতি ও ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০। এমনই জানানো হয়েছে বিপর্য মোকাবিলাকারী বাহিনীর তরফে। জানা যাচ্ছে, কপিলি নদীর জল বাড়তে শুরু করায় স্থানীয়দের উদ্ধার করছিলেন ওই ২ পুলিশ কর্মী। উদ্ধার কাজের সময় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়।
এক নাগাড়ে বৃষ্টির জেরে ব্রক্ষ্মপুত্র, কপিলি, বেকি, পাগলাডিয়া, পুথিমারি-সহ বেশ কিছু নদীর জল হু হু করে বাড়তে শুরু করেছে। ফলে অসমের একাধিক জেলায় মানুষ দুর্ভোগে পড়তে শুরু করেছেন।
জেলা প্রশাসনের তরফে মোট ৮৪৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ১০২৫টি ত্রাণ বিতরণ কেন্দ্রেরও ব্যবস্থা করা হয়েছে। ২.৭১ লাখেরও বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যা পরিস্থিতিতে ৯৯ হাজার ২৬ হেক্টরেরও বেশি ফসলের ক্ষতি হয়েছে।




