National Special News Special Reports

ওইসব ইডি-ফিডিতে আমি ভয় পাই না, যতবার ডাকবে ততবার যাব; মন্তব্য রাহুলের 

0
(0)

খবর লাইভ : অসুস্থ মাকে হাসপাতালে ভরতি রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইডির দপ্তরে বসে থাকা। গত কয়েকটা দিন বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই কাটিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তা সত্ত্বেও বিজেপি বিরোধিতায় সুর নরম করতে নারাজ কংগ্রেস (Congress) নেতা।৫ দিনে ৫০ ঘণ্টারও বেশি জেরা ইডির।

বুধবার একটি জনসভায় অংশ নিয়ে এ প্রসঙ্গে সোনিয়া পুত্র (Rahul Gandhi) বলেন, “ওইসব ইডি-ফিডিতে আমি ভয় পাই না। পাঁচবার কেন, যতবার ডাকবে ততবার যাব।” কংগ্রেস এই জিজ্ঞাসাবাদে ভয় পায় না বলেই মন্তব্য তাঁর। জিজ্ঞাসাবাদের সময় কংগ্রেস কর্মীদের তাঁর প্রতি সমর্থন প্রদর্শন করার জন্য ধন্যবাদও জানিয়েছেন রাহুল গান্ধী।

রাহুল বললেন, কেন্দ্র সরকার এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে কংগ্রেসকে দমিয়ে রাখতে পারবে না। রাহুল বলেন,”কোনও এজেন্সি আমাকে ভয় দেখাতে পারে না। এমনকী যেসব ইডি আধিকারিক আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাঁরাও বুঝে গিয়েছেন একজন কংগ্রেস নেতাকে এভাবে দমন করা যায় না।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *