Special News Special Reports

কলকাতা পুলিশকে ইমেল পাঠিয়ে হাজিরার জন্য চার সপ্তাহ সময় চাইলেন নূপুর শর্মা

0
(0)

খবর লাইভ : কলকাতা পুলিশের কাছে সোমবার হাজিরা দিলেন না বিজেপির বহিষ্কৃত (সাসপেন্ড) জাতীয় মুখপাত্র নূপুর শর্মা। তার জীবনের ঝুঁকি রয়েছে বলে জানিয়ে কলকাতা পুলিশের থেকে চার সপ্তাহ সময় চাইলেন।বিষয়টি উল্লেখ করে কলকাতা পুলিশকে একটি ইমেল পাঠিয়েছেন নূপুর। সেই ইমেলে তিনি চার সপ্তাহ পরে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছেন। তবে পুলিশের পক্ষে তাকে পরবর্তী কোনও দিনক্ষণ এখনও জানানো হয়নি।

আরও পড়ুনঃ  এসএসসিতে নিয়োগে পার্থর পাশে মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে বেনজির আক্রমণ

নূপুরের বিতর্কিত মন্তব্যের পরেই কলকাতাসহ রাজ্যের অনেক জায়গায় নূপুরের নামে এফআইআর জমা পড়ে। নারকেলডাঙা থানা এমনই এক অভিযোগের ভিত্তিতে নূপুরকে ২০ জুনের মধ্যে সশরীরে হাজিরা দিতে বলেছিল। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিস পাঠানো হয় নূপুরকে।
উল্লেখ্য, গত মে মাসে জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে এক টেলিভিশন শো’তে ইসলাম ধর্মের গুরুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা৷ যে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সেই আঁচ পড়ে বাংলাতেও। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-আন্দোলন শুরু হয়। বলা ভালো, বহিষ্কৃত বিজেপি নেত্রীর এই মন্তব্যের পর উত্তপ্ত হয়ে উঠেছে দেশ। আর যে কারণে নুপুর শর্মাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। তারপরেই বিজেপি নেত্রীর নিরাপত্তা আরও বাড়ানো হয়। বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও। ইতিমধ্যেই তাঁর এই মন্তব্যের জেরে পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কৃত করা হয়েছে নেত্রীকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *