Special News Special Reports State

তৃণমূলে আসার জন্য বিজেপি নেতাদের লাইন, অভিষেকের মন্তব্যে জল্পনা তুঙ্গে 

0
(0)

খবর লাইভ : সম্প্রতি বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর কোন কোন নেতা পা বাড়িয়ে রয়েছেন তৃণমূলে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই জল্পনার পারদ চড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দরজা খুললেই বিজেপি সাফ। আবার সেই দরজা খোলার বার্তায় বিজেপিকে সাবধান করলেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সাসংদ হিসেবে আট বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডায়মন্ড হারবারের পৈলানে। সেখানে তিনি বিজেপিতে ভাঙনের জল্পনা ফের উসকে দিলেন। নিজের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করে তিনি জল্পা উসকে দিলেন, বিজেপিতে বড় ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা। তৃণমূল দরজা খুললেই বিজেপি সাফ।

ডায়মন্ড হারবারে তৃণমূলের দলীয় অনুষ্ঠান থেকে অভিষেক বলেন, বিজেপি নেতারা তৃণমূলে আসার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু তৃণমূলের দরজা এখন বন্ধ। তৃণমূল দরজা খুললেই বিজেপি দলটা উড়ে যাবে। বাংলায় ওদের কোনও অস্তিত্ব থকাবে না। এদিন বিজেপি নেতৃত্বকে টার্গেট করে অভিষেক বলেন, বাংলায় ২০০ আসন পাওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু সত্তরেই থেমে গেল।

অভিষেক এদিন বিজেপিকে একহাত নিয়ে বলেন, তোমাদের কাছে ইডি আছে, সিবিআই আছে, নানা কেন্দ্রীয় এজেন্সি আছে। আর আছে অর্থবল। কিন্তু আমাদের কাছে আছে মানুষ। আর আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও কর্মীদের শক্তি। এমন কর্মী আর কোনও দলে পাওয়া যাবে না, যাঁরা দলের জন্য জীবন বাজি রাখতেও দ্বিধা করে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *