খবর লাইভ : অবশেষে ঠিক হয়ে গেল আগামী নভেম্বরে কাতারে শুরু হতে চলা ফুটবল বিশ্বকাপে কোন ৩২টি দেশ অংশ নেবে। দীর্ঘ সাড়ে তিন বছর পর কাতার বিশ্বকাপের যোগ্যতাপর্বের খেলা শেষ হয়েছে।আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ।
এ বারের বিশ্বকাপের একটা উল্লেখযোগ্য দিক হল, জুন-জুলাইয়ের বদলে তা হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। কাতারের প্রবল গরমের কথা মাথায় রেখে দীর্ঘ দিন আগেই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এ বারের বিশ্বকাপে এশিয়া থেকে প্রথম বার ছ’টি দেশ খেলবে। আয়োজক দেশ হিসাবে কাতার বিশ্বকাপে খেলছে। এ ছাড়া, জাপান, কোরিয়া, সৌদি আরব, ইরান এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে।
এক নজরে দেখে নিন কে কোন গ্রুপে
গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস
গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, টিউনিশিয়া, অস্ট্রেলিয়া
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা
গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া




