খবর লাইভ : বাগুইআটিতে তথ্যপ্রযুক্তি কর্মীর তরুণীকে গণধর্ষণের অভিযোগ সহকর্মীর বিরুদ্ধে। অফিস পার্টিতে দুই সহকর্মী ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাগুইআটি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে একজন মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মাদকাসক্ত অবস্থায় তরুণীকে ধর্ষণ করা হয়েছিল।
আরও পড়ুনঃ শুক্রবার ফের ইডির তলব রাহুলকে, নিন্দায় মমতা
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ১১ জুন বাগুইআটি থানার চিনার পার্কের একটি হোটেলে তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস পার্টি চলছিল। সেখানেই ওই কর্মীর কন্যাকে গণধর্ষণের অভিযোগ। এরপর ওই তরুণী পরিবারকে সমস্ত বিষয়টি জানায়।
পরিবারের পক্ষ থেকে বুধবার রাতে বাগুইআটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।




