Special News Special Reports State

অবিষেককে কটূক্তি করে বিতর্কে জড়ালেন সৌমিত্র

0
(0)

খবর লাইভ : ফের বিতর্কিত মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।এবার তার নিশানায় তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে তাকে কটূক্তি করে বিতর্কে জড়ালেন সৌমিত্র। বিজেপি ছাড়ার প্রসঙ্গে সৌমিত্র বলেন, ‘‘হরিদাস ভাইপোকে জুতো মারতে রাজি কিন্তু তার অধীনে রাজনীতি করতে রাজি নই।’’ সৌমিত্রর মন্তব্যের কড়া জবাব দিয়েছে তৃণমূল।
রবিবার রাতে বিষ্ণুপুরের বাহাদুরগঞ্জের নাম না করে অভিষেককে আক্রমণ করে তাঁর মন্তব্য, ‘‘কোনও দিনও ভাববেন না সৌমিত্র খাঁ অন্য কোনও দলে যাবে। প্রয়োজনে মৃত্যুবরণ করতেও রাজি আছি কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাইপোর কাছে কোনও দিন মাথা নত করব না। হরিদাস ভাইপোকে জুতো মারতে রাজি আছি, কিন্তু তার অধীনে রাজনীতি করতে নয়।’’ তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায়ের পাল্টা খোঁচা, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি রাজনীতি শিখে সাংসদ হয়েছেন এবং নাম কুড়িয়েছেন। আজ তৃণমূলে ঢোকার জন্য তিনি হাঁকপাঁক করছেন। এই অবস্থায় খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর টানতেই এমন কথা বলছেন। কিন্তু দলের নিচুতলার কর্মীরা কোনও ভাবেই চান না সৌমিত্র তৃণমূলে যোগ দেন।’’
কারণ যাই হোক না কেন, যে ভাষায় একজন সাংসদকে সৌমিত্র আক্রমণ করেছেন তাকে মোটেই ভালভাবে নিচ্ছে না রাজনৌতিক নেতৃত্ব।অধিকাংশেরই মত, রাজনীতিকদের ভাষা সংযত হওয়া উচিত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *