খবর লাইভ : বেশ কিছুদিন ধরে বিক্ষোভ-অবরোধের জেরে উত্তপ্ত হাওড়া। সেখানে যেতে চেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু রওনা হওয়ার আগেই তাঁকে আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা তাকে বাড়ি থেকে বার করে আনলেও, পুলিশি বাধায় তার পক্ষে সম্ভব ছিল না সেখানে পৌছানোর।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন অশান্তি থামাতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তারই অঙ্গ হিসেবে সুশান্তর গতিবিধিতে নজরদারি শুরু করেছে পুলিশ।
বিধাননগর কমিশনারেটের পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী এবং সুকান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। শেষ পর্যন্ত দুপুর সওয়া 2টো নাগাদ সুকান্ত জোর করেই হাওড়ার উদ্দেশে রওনা দেন।
সুকান্ত উলুবেরিয়া যেতে চেয়েছিলেন সকাল 11 টার সময়। কিন্তু তার আগেই পুলিশ তাকে জানিয়ে দেয় যে তাকে কোনভাবেই সেখানে যেতে দেওয়া সম্ভব নয়। এরপর ক্ষোভে ফেটে পড়েন সুকান্ত। তিনি বলেন, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গৃহবন্দি করেছে।আমি হাওড়া যেতে চাই। পুলিশ কোনও ভাবেই অনুমতি দিচ্ছে না। পুলিশ দলদাসের মতো ব্যবহার করছে। পুলিশ কোনও কারণ দেখাতে পারেনি। হাওড়াতে ১৪৪ ধারা জারি থাকায় যেতে দেবে না বলেছে।কেন আমাকে গৃহবন্দি করে রাখা হল বুঝতে পারছি না।




