Special News Special Reports

নাড্ডা রাজ্য ছাড়তেই ফের বাংলা ভাগের দাবিতে সরব বিজেপি বিধায়ক

0
(0)

খবর লাইভ : নাড্ডার রাজ্য ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পেরনোর আগেই, ফের রাজ্য ভাগের দাবিতে সুর চড়ালেন বিজেপি-র কার্শিয়ংয়ের বিধায়ক বিষ্ণুকান্ত শর্মা। শুক্রবার  বিধানসভায় বিষ্ণু বলেন, ‘পাহাড়ে পৃথক রাজ্যের দাবি থেকে আমি সরছি না। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদাঙ্ক অনুসরণ করেছি। মোদিজি বলেছেন, ভোকাল ফর লোকাল৷ আমি সেই কাজই করেছি। বঙ্গভঙ্গের দাবি কোন অসাংবিধানিক নয়। রাজ্য ভেঙে নতুন রাজ্য বা দু’টি রাজ্যের সংযুক্তি, দু’টিই সাংবিধানিক। বিধানসভায় দাঁড়িয়ে আমি যেকথা বলছি, তা দিয়ে শুধু রাজ্যকে নয়, কেন্দ্রকেও বার্তা দিয়েছি। ‘

প্রসঙ্গত রাজ্য সফরে এসে দলের বিধায়ক, সাংসদদের বিজেপি-র সর্বভারতীয় সভাপতি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, রাজ্য ভাগের দাবি তোলা চলবে না৷

এখানেই শেষ নয়, নাম না করে রাজ্য ভাগ নিয়ে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকেও কার্যত একহাত নিয়েছেন বিষ্ণু। বিষ্ণু মনে করিয়ে দিয়েছেন, নাড্ডা যে হিমাচল প্রদেশের সাংসদ, সেই হিমাচল এক সময় পঞ্জাব ও কাংড়া উপত্যাকার কিছু অংশ নিয়ে তৈরি হয়েছিল। ফলে, তাঁর মতে, রাজ্য ভাগের দাবি কোন অযৌক্তিক বা অসাংবিধানিক হতে পারে না।

 

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *