Special News Special Reports

গোয়ায় ধৃত রোদ্দুর রায় এখন লালবাজারের লকআপে

0
(0)

খবর লাইভ : বুধবার রাত ৯টা নাগাদ রোদ্দুরকে সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন পুলিশ আধিকারিকেরা। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। রাতে তাঁকে লালবাজারের সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাসকদলের নেতা-মন্ত্রী-সহ এক পুলিশকর্তার বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে গোয়া থেকে ধৃত রোদ্দুর রায়।

মঙ্গলবার রোদ্দূরকে তাঁর গোয়ায় বাড়ি থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের আধিকারিকেরা। গোয়ার আদালতে পেশ করে তাঁর ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করলে রোদ্দুরকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন পুলিশ আধিকারিকেরা।

প্রসঙ্গত, নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর কেকে-র আকস্মিক মৃত্যু এবং তার আগে বলিউডের ওই গায়ককে নিয়ে রূপঙ্কর বাগচির বিতর্কিত মন্তব্যের জেরে যে বিতর্ক তৈরি হয়েছে, সে সব নিয়ে মুখ্যমন্ত্রী-সহ একাধিক নেতা-মন্ত্রীকে নিশানা করেন ইউটিউবার রোদ্দুর।

রোদ্দুরের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর অভিপ্রায়ে উস্কানি দেওয়া, বিভিন্ন ধর্মীয়, জাতি ও ভাষাগত সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরির চেষ্টা, অন্যের সম্পর্কে মানহানিকর মন্তব্য করা, মহিলাদের সম্ভ্রমহানির অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা (১৫৩, ১৫৩এ, ৫০১, ৫০৫, ৫০৯, ৪৬৫, ৪৬৭, ৪৬৪, ৪৭১, ১২০বি)-য় মামলা রুজু করেছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *