খবর লাইভ : পয়গম্বরকে নিয়ে বিজেপি নেতা-নেত্রীর মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়েছে দেশ। এই মন্তব্যের প্রতিবাদে আরব দেশগুলি যে ভাবে সুর চড়িয়েছে তাতে বেশ বিপাকে মোদি সরকার। বিতর্কিত মন্তব্যের জন্য নূপুর শর্মা এবং নবীনকুমার জিন্দালকে বিজেপি ‘শাস্তি’ দিলেও বিতর্ক থামেনি।
এবার আরও একধাপ এগিয়ে রাজধানী দিল্লি-সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি দিল আল-কায়দা। চিঠি দিয়ে তাদের এই হামলার কথা জানিয়েছে জঙ্গি সংগঠনটি। দিল্লি ছাড়াও তাদের তালিকায় রয়েছে গুজরাত, উত্তরপ্রদেশ এবং মুম্বই।একে ‘পয়গম্বরের সম্মান রক্ষার্থে লড়াই’ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে
তারা লিখেছে, ‘যারা আমাদের নবীকে অপমান করে তাদের আমরা শেষ করে দেব। তাদের উড়িয়ে দিতে আমাদের বা আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব। দিল্লি, মুম্বই, গুজরাত এবং উত্তরপ্রদেশে গেরুয়া সন্ত্রাসবাদীরা তাদের শেষের জন্য অপেক্ষা করুক।’
এখন দেখার এই হুমকি কিভাবে সামাল দেয় মোদি সরকার। তবে আল-কায়েদার এই প্রকাশ্যে হুমকি রীতিমতো চাপে ফেলে দিল মোদি সরকারকে।




