Special News Special Reports State

মহারাষ্ট্রে শেষ পাঁচ দিনে ৫০ শতাংশ বৃদ্ধি পেল করোনা আক্রান্তের সংখ্যা

0
(0)

খবর লাইভ : মহারাষ্ট্রে শেষ পাঁচ দিনে ৫০ শতাংশ বৃদ্ধি পেল করোনা আক্রান্তের সংখ্যা। উদ্ধব ঠাকরের রাজ্যে সোমবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,০৩৬ জন। গত ২৬ ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ। পাশাপাশি, টানা কয়েক সপ্তাহ পর করোনা সংক্রামিতের দৈনিক গড় সংখ্যা ছুঁয়েছে হাজার।

করোনা পরিস্থিতির দিকে নজর রেখে সোমবার উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে বসেছিল মহারাষ্ট্র সরকার। নতুন করে বিধিনিষেধ আরোপ করা হবে কি না,বা মাস্ক বাধ্যতামূলক করা হবে কি না ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। পাশাপাশি, করোনার ক্রমবর্ধমান ছবির দেখে নজর দিয়ে হাসপাতালগুলির পরিকাঠামোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

দেশে নতুন করে করোনা স্ফীতির জন্য ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ রূপকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই দুই রূপের তীব্র সংক্রামক শক্তির জেরে চটজলদি কোভিড ছড়াচ্ছে বলে মনে করছেন তাঁরা।

যদিও এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তির মতো অবস্থা সে ভাবে তৈরি হয়নি বলে জানাচ্ছে উদ্ধব সরকার। মহারাষ্ট্রের মোট করোনা আক্রান্তের ৬৭.২৮ শতাংশই মুম্বইয়ের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *