Special News Special Reports State

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানো হল এসএসসি সংক্রান্ত মামলা থেকে

0
(0)

কলকাতা হাইকোর্টের(Kolkata high court) বিচারপতিদের বিচার্য বিষয়ে বদল ঘটল।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানো হল এসএসসি সংক্রান্ত মামলা থেকে। আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit gangopadhay) এজলাসে নতুন করে এসএসসি সংক্রান্ত কোনও মামলা আর পাঠানো হবে না। এবার থেক এসএসসি সংক্রান্ত মামলা বিচার করবেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত বিচারের কাজ করবেন।
এরই পাশাপাশি, বিচারপতি কৌশিক চন্দ ( koushik chando) বিচার করবেন কলেজ,বিশ্ববদ্যালয়ের বিভিন্ন বিচারের কাজ। পুলিশি নিষ্ক্রিয়তা, অতিসক্রিয়তার মামলার দায়িত্বভার দেওয়া হয়েছে বিচারপতি শম্পা সরকারকে।
আদালত সূত্রে খবর, এ যাবৎ এসএসসি সংক্রান্ত আটটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এসএসসির যে মামলাগুলি সিবিআই ( cbi) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তা সবই থাকবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতেই। পাশাপাশি, এতদিন পুলিসের নিষ্ক্রিয়তা ও অতিসক্রিয়তার মামলাগুলি শুনতেন বিচারপতি রাজাশেখর মান্থা। সোমবার থেকে এই বিচার্য বিষয় বদল কার্যকর হবে।
হাওড়ায় ছাত্রনেতা আনিস খান ‘হত্যা’ মামলার শুনানিতে রয়েছেন বিচারপতি মান্থার। শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে না বলে তিনিই নির্দেশ দিয়েছিলেন। হস্টেল খোলা নিয়ে বিশ্বভারতীর উপাচার্যকে ভর্ৎসনা করেছিলেন।ফলে এই বিচার্য বিষয় বদলে মামলাগুলিতে কোনও প্রভাব পড়বে কিনা তা সময়ই বলবে। যদিও আদালত সূত্রে জানা গিয়েছে, এই বদল রুটিন অনুযায়ী এর আগেও হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *