Special News Special Reports State

রেশন পাচ্ছেন না ৪৬ লক্ষ গ্রাহক, কেন জানেন?

0
(0)

খবর লাইভ  : কার্ড নিষ্ক্রিয় হওয়ায় রাজ্যে রেশন পাচ্ছেন না বৈধ ৪৬ লক্ষ গ্রাহক। সম্প্রতি এমনটাই অভিযোগ উঠতে শুরু করেছে খাদ্য দফতরের বিরুদ্ধে। বর্তমানে খাদ্য দফতর রাজ্যে এক কোটি ১৪ লক্ষ রেশন কার্ড নিষ্ক্রিয় করে রেখেছে। আর সরকারি নিয়মানুসারে রেশন কার্ড নিষ্ক্রিয় থাকলে রেশন পান না গ্রাহকরা। সম্প্রতি দফতর নিষ্ক্রিয় কার্ডের প্রকৃত তথ্য জানতে একটি সার্ভে করে। তাতে জানা যায়, এক কোটি ১৪ লক্ষ নিষ্ক্রিয় রেশন কার্ডের মধ্যে ১৪ লক্ষ ‘ডুপলিকেট’ কার্ড রয়েছে। আর বাকি ৫৪ লক্ষ রেশন কার্ড গ্রাহকরা প্রয়াত হয়েছেন।

কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় গ্রাহকদের সঙ্গে বিপদে পড়েছেন রেশন দোকানের মালিকরাও। কারণ, নিষ্ক্রিয় কার্ডের গ্রাহকরা রেশন না পেয়ে দোকানে এসে ঝামেলা করছেন। তাতে সমাধান তো হচ্ছেই না, বরং সমস্যা আরও বেড়ে যাচ্ছে। এই ধরনের সমস্যার কথা খাদ্য দফতরকে জানিয়েছেন রেশন দোকান মালিকদের সংগঠন। তাতেও কাজের কাজ কিছুই হয়নি বলেই অভিযোগ উঠেছে। জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্সের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু খাদ্য দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‘রেশন কার্ড নিষ্ক্রিয় থাকায় যে সব গ্রাহকরা রেশন পাচ্ছেন না, তাঁরা রেশন দোকানে এসে ঝামেলা করছেন। আমরা বার বার খাদ্য দফতরকে নিষ্ক্রিয় কার্ড নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে বলেছি, তাতেও কাজের কাজ কিছুই হয়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *