খবর লাইভ : উপলক্ষ ছিল, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথির বক্তৃতা। আসানসোল লোকসভা উপনির্বাচনে সদ্য জয়ী শত্রুঘ্ন সিন্হা সেই মঞ্চ থেকে কার্যত দিলেন বিজয়ভাষণ।
সোমবার ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি শত্রুঘ্ন তাঁর বক্তৃতার গোড়াতেই আসানসোলে লোকসভার উপনির্বাচনে তাঁকে তৃণমূলের প্রার্থী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘‘আমায় সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আসানসোলবাসীর জন্য কাজ চ্যালেঞ্জ নিলাম।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘আমি জানি এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। তাই নির্দিষ্ট ভাবে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তিত্বের নাম করব না।’’
বিহারের পটনাসাহিসেবের প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্নকে উপনির্বাচনের প্রচারে ‘বহিরাগত’ বলেছিলেন বিরোধীদের একাংশ। কার্যত সেই অভিযোগের জবাব দিয়ে ‘বিহারিবাবুর’ দাবি, ‘‘বাংলার সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ।’’ পরিচালক গৌতম ঘোষের ছবিতে অভিনয়ের প্রসঙ্গ উল্লেখ করে বলিউড অভিনেতা শত্রুঘ্ন বলেন, ‘‘আমি আড়াইশোর বেশি সিনেমায় অভিনয় করেছি। কিন্তু সবচেয়ে বেশি শিখেছি ‘অন্তর্জলি যাত্রা’য় কাজ করতে গিয়ে। গৌতম ঘোষ আমার গুরু।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…