Special News Special Reports State

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে এ কী বললেন    শত্রুঘ্ন সিনহা ?  আসানসোলের বিজয়ভাষণ ?

0
(0)

খবর লাইভ  :  উপলক্ষ ছিল, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথির বক্তৃতা। আসানসোল লোকসভা উপনির্বাচনে সদ্য জয়ী শত্রুঘ্ন সিন্হা সেই মঞ্চ থেকে কার্যত দিলেন বিজয়ভাষণ।

সোমবার ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি শত্রুঘ্ন তাঁর বক্তৃতার গোড়াতেই আসানসোলে লোকসভার উপনির্বাচনে তাঁকে তৃণমূলের প্রার্থী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘‘আমায় সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আসানসোলবাসীর জন্য কাজ চ্যালেঞ্জ নিলাম।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘আমি জানি এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। তাই নির্দিষ্ট ভাবে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তিত্বের নাম করব না।’’

বিহারের পটনাসাহিসেবের প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্নকে উপনির্বাচনের প্রচারে ‘বহিরাগত’ বলেছিলেন বিরোধীদের একাংশ। কার্যত সেই অভিযোগের জবাব দিয়ে ‘বিহারিবাবুর’ দাবি, ‘‘বাংলার সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ।’’ পরিচালক গৌতম ঘোষের ছবিতে অভিনয়ের প্রসঙ্গ উল্লেখ করে বলিউড অভিনেতা শত্রুঘ্ন বলেন, ‘‘আমি আড়াইশোর বেশি সিনেমায় অভিনয় করেছি। কিন্তু সবচেয়ে বেশি শিখেছি ‘অন্তর্জলি যাত্রা’য় কাজ করতে গিয়ে। গৌতম ঘোষ আমার গুরু।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *