খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের কাজে হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের কাজে হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন।
প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, “বিভিন্ন নিত্যনৈমিত্তিক কাজে যাতায়াতের জন্য প্রচুর অসুবিধা হয়। সেই জন্য তাঁরা আমাকে দাবি করেছিলেন যে এই রাস্তাটা মেরামত করতে হবে। আমি তাঁদের কথা দিয়েছিলাম ২২ জানুয়ারি যে, এই রাস্তাটা আমি করব। বা, করে দেওযার ব্যবস্থা করব। বিধায়ক ফান্ড নয়, ব্য়ক্তিগত উদ্য়োগে আমি গ্রামের মানুষদের, পঞ্চায়েতের সাহায্য় নিয়ে এই রাস্তাটি মেরামতের কাজে আমরা সহায়তা করছি।”
তৃণমূল নেতা ও গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, “মাননীয় মহাশয়ের কাছে আমার অনুরোধ উনি এখন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নেমেছেন। পাগলে কি না বলে, ছাগলে কি না খায় এরকম পরিস্থিতি। আগামী দিনে ভোট বৈতরণী পার হওয়ার জন্য এটা করছেন উনি।” রাজনৈতিক আকচাআকচি চললেও রাস্তা সারাই শুরু হওয়ায় খুশি বাসিন্দাদের একাংশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…
খবর লাইভ : বেআইনি কয়লা পাচার ও পরিবহণ মামলায় ফের রাজ্যজুড়ে বড়সড় তল্লাশি অভিযান চালাল…