খবর লাইভ : সোমবার থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(Kolkata International Film Festival)। নজরুল মঞ্চে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। আর আজকেই ঘটল বিপত্তি। প্রচণ্ড গরমের জন্য কিছুক্ষণ বন্ধ রাখা হল নন্দন ১ সিনেমা হলের প্রদর্শন। যদিও এই বিষয়ে নন্দনে যোগাযোগ করা হলে জানানো হয়, মিনিট দশেকের জন্য সামান্য প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। কিন্তু তা ঠিক করে ফেলা হয়েছে।
উল্লেখ্য, পয়লা মে পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মোট ৪০ টি দেশের ১৬৩টি সিনেমা দেখানো হবে শহরের ১০টি প্রেক্ষাগৃহে।




