খবর লাইভ : এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড থেকে ছাড়া পেতেই শনিবার সিবিআইয়ের জোড়া নোটিস পেয়েছেন তৃণমূলের বীরভূম সভাপতি অনুব্রত মণ্ডল। প্রথমটি গরু পাচার দ্বিতীয়টি ভোট পরবর্তী হিংসা মামলা। এই দুই মামলায় অনুব্রতকে জেরা করতে চাইছে সিবিআই। কিন্তু পরপর ছয় বার হাজিরা এড়িয়েছেন অনুব্রত। তবে, এইবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সিবিআইকে চিঠি পাঠিয়েছেন অনুব্রত। সেই চিঠিতে জানিয়েছেন, কেন তিনি হাজিরা দিতে পারবেন না।
কী লিখেছেন চিঠিতে অনুব্রত?
সিবিআইয়ের দুই ডিএসপি সুশান্ত ভট্টাচার্য এবং প্রশান্ত শ্রীবাস্তবকে চিঠি লিখে অনুব্রত জানিয়েছেন, দাঁত, মলদ্বার এবং অণ্ডকোষের ব্যথায় তিনি কাতর। সংক্রমণের কারণে অণ্ডকোষের ব্যথা অসহ্য হয়ে উঠেছে। চিকিৎসকরা তাঁকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন। তাই হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। একইসঙ্গে এই চিঠিতে অনুব্রতর অনুরোধ, সিবিআই কর্তারা বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…