খবর লাইভ : যুব তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সেখ সাকিমের উদ্যোগে ও ইনসাফ ক্লাবের পরিচালনায় হুগলির পুরশুড়ার বালিপুরে মঙ্গলবার পালিত হল রক্তদান শিবির। পাশাপাশি এদিন বহু দুঃস্থ মানুষকে বস্ত্রও বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বহু সংখ্যক মানুষ রক্তদান করেন। বর্তমানে রক্তের জোগান কম থাকায় সাকিমের এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
আরও পড়ুন- APP : ক্ষমতায় এসেই চমক আপ সরকারের, এরাজ্যের মতো পাঞ্জাবেও ‘দুয়ারে রেশন’
তবে এই প্রথম নয়, এর আগেও দুঃস্থদের বস্ত্র বিতরণ, পড়ুয়াদের বই দেওয়া থেকে শুরু করে করোনা আবহে বহু মানুষকে আর্থিক ও খাদ্যসামগ্রীর সহায়তা করতে দেখা গিয়েছে সাকিমকে। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে তাঁকে বারবার দেখা গিয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সায়ন্তিকার গলায় এদিন সাকিমের ভূয়সী প্রশংসা শোনা যায়।




