খবর লাইভ : পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিন তলা বাড়িতে আগুন লেগে যায়। ওই বাড়িটি বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হত। দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দিনের ব্যস্ত সময়ে যখন আগুন লাগে, তখন বাড়িতে বহু মানুষ ছিলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুনে ঝলসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে। আগুনের গ্রাস থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। তাঁদের মধ্যে ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- কালিয়াচক বিস্ফোরণ তদন্তে মুখ্যসচিবকে দিল্লিতে তলব জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের
এ দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। আগুনের তীব্রতা দেখে ২০টি দমকলের ইঞ্জিন নামানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৪টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।




