খবর লাইভ: বগটুই-কাণ্ড নিয়ে উত্তাল বিধানসভা।বিধায়কদের মারপিটে নাক ফাটল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। ভর্তি হলেন এসএসকেএম হাসপাতালে। উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।
এদিকে বেনজির এই ঘটনায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দীপক বর্মণ, মনোজ টিগ্গাকে সাসপেন্ড করার প্রস্তাব আনল শাসক দল। তাঁদের সাসপেন্ডের দাবি করেন উদয়ন গুহ ও চন্দ্রিমা ভট্টাচার্যরা। এর পরেই স্পিকার তাঁদের সাসপেন্ড করেন।
আরও পড়ুন- Strike: রেল অবরোধ করতে গিয়ে কপাল জোড়ে প্রাণে বাঁচলেন এক বন্ধ সমর্থনকারী
জানা গিয়েছে, বিধানসভার মেঝেতে ফেলে বেধড়ক মারধর করা হয় বিরোধীদের। বগটুই-কাণ্ডে জেরে বিধানসভায় অশান্তির পিছনে সরাসরি রাজ্য সরকার এবং শাসকদলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার অধিবেশন থেকে ওয়াকআউট করার পরে তিনি বলেন, ‘‘পরিকল্পনা মাফিক কলকাতা পুলিশের কর্মীদের সাদা পোশাকে অধিবেশন কক্ষের মধ্যে ঢোকানো হয়েছিল। তারাই প্রথমে বিজেপি বিধায়কদের উপর হামলা চালায়।’’ এর পর শাসক দলের কয়েক জন বিধায়কও বিজেপি বিধায়কদের মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।




