Special News Special Reports

Strike: রেল অবরোধ করতে গিয়ে কপাল জোড়ে প্রাণে বাঁচলেন এক বন্‌ধ সমর্থনকারী

0
(0)

খবর লাইভ : দু’দিনের ভারত বন্‌ধ ডেকেছে কেন্দ্রীয় বাম শ্রমিক সংগঠন। আর সেই বন্‌ধ সফল করতে গিয়েই বাধে বিপত্তি। রেল অবরোধ করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক বন্‌ধ সমর্থনকারী। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ কুলগাছিয়া স্টেশনের কাছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন- Mamata Bandopadhyay: অপরাধীর খবর দিলেই পুরস্কার! ‘দিদিকে বলো’র আদলে নতুন প্রকল্পের ঘোষণা মমতার

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দলীয় পতাকা হাতে নিয়ে কয়েক জন বাম কর্মী রেল অবরোধ করতে কুলগাছিয়া স্টেশনের কাছে রেললাইনে জড়ো হন। সেই সময় দ্রুত গতিতে আসছিল ডাউন পাঁশকুড়া-শালিমার লোকাল ট্রেন। অবরোধকারীরা ভেবেছিলেন ট্রেন থেমে যাবে। কিন্তু ট্রেনের সামনে চলে আসেন কয়েক জন অবরোধকারী। চলন্ত ট্রেনের সামনে পড়ে কিংকর্তব্যবিমূড় হয়ে পড়েন তারা। হুমড়ি খেয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়েন সবাই। এঁদের মধ্যে এক জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।
অবরোধকারীরা ক্ষিপ্ত হয়ে উঠলে, আরপিএফ আধিকারিকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জখম ব্যক্তি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এসকে আনন্দ জানান, কোনও অনুমতি ছাড়া রেল লাইনে অবরোধ করে ট্রেন পরিষেবা ব্যাহত করেছেন বনধ‌্ সমর্থনকারীরা। যা বেআইনি। যদিও অবরোধকারীদের অভিযোগ, ওই ট্রেন চালক ইচ্ছাকৃত ভাবে সব দেখেও ট্রেন চালিয়ে দেন। তারা ওই চালকের বিরুদ্ধে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *