Special News Special Reports State

বাম-কংগ্রেস জোট নিয়ে আশাবাদী বিমান-অধীর

0
(0)

খবর লাইভ : লোকসভার ভোট দরজায় কড়া নাড়ছে। বাম-কংগ্রেস জোট নিয়ে জল্পনার অবসান। বিমান বসুকে পাশে রেখে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন অধীর চৌধুরী। বাংলার ৪২ লোকসভা আসনের মধ্যে কতগুলো আসন পাবে বাম-কংগ্রেস জোট? উত্তর দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। রবিবার কলকাতা প্রেস ক্লাবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে পাশে বসিয়ে অধীর জানান, বাম ও কংগ্রেস একসঙ্গে লড়ছে রাজ্যে। দুই দলই নিশ্চিত করার চেষ্টা করছে যাতে দুই দলের সমর্থকরা একে অপরকে ভোট দেয়। অধীর চৌধুরী বলেন, বাংলায় এবার একটাও বুথ দখল করতে পারবে না তৃণমূল কংগ্রেস। যতগুলো বেশি সিট পাওয়া যায়, সেই লক্ষ্যেই লড়ছি। আমরা ভয় দেখানো রাজনীতি করি না। মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করি। যতগুলো বেশি সংখ্যক আসন পাওয়া সম্ভব, ততগুলো পাব। আমরা জয়ী হব বলেই লড়াই করছি। আর যে সব দল চোর, পুলিশ, সিবিআই, ইডি, সিআইডি-র উপর ভিত্তি করে ভোট লড়ছে তারা এসব সংখ্য়া নিয়ে বলতে পারবে।
আরও পড়ুনঃবালুরঘাটে ফের বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

অধীর আরও বলেন, আমি তো আগেই বলেছি আমার বিরুদ্ধে বহরমপুরে দিদিকে দাঁড়াতে। আমি তো আজও বলছি, যদি আমি বহরমপুরে হেরে যাই তাহলে রাজনীতি করা ছেড়ে দেব। আর রাজনীতি মুখো হব না।বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, প্রথম থেকে সপ্তম পর্ব পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া হয়েছে। সেই ভাবেই যৌথ মিছিল যৌথ সভা হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *