District Special News Special Reports

Strike: দু’দিনের বনধের প্রথম দিনে বাংলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া

0
(0)

খবর লাইভ : দু’দিনের ভারত বন্‌ধ ডেকেছে ট্রেড ইউনিয়ন। তবে পশ্চিমবঙ্গ সরকার বন্‌ধের বিরোধিতা করেছে। অফিস-আদালত, পরিবহণ, দোকান-বাজার— সব সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে বন্‌ধের সমর্থনে পথে নামে বামেরা।
শহরের বিভিন্ন জায়গায় বন্‌ধের সমর্থনে মিছিল বেরিয়েছে। কলকাতায় গোলপার্ক এলাকায় গার্ডরেল ভাঙেন বন্‌ধ সমর্থনকারীরা। অন্য দিকে, পুলিশের সঙ্গে বন্‌ধ সমর্থনকারীদের বচসা বাধে লেকটাউন কালিন্দি এলাকায়। ধর্মঘটে অশান্তির অভিযোগে বেশ কয়েকজনকে আটকায় পুলিশ। যশোর রোডে জোর করে গাড়ি আটকানোর চেষ্টা করেন বন্‌ধ সমর্থনকারীরা বলে অভিযোগ। যাদবপুর এলাকায় বন্‌ধের সমর্থনকারীদের সঙ্গে বচসা বাধে পুলিশের।

আরও পড়ুন- Morning news: সকালের একঝলক

কেন্দ্রীয় বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা প্রথম দিনের বন্‌ধে সে ভাবে প্রভাব পড়েনি হাওড়া জেলায়। হাওড়া ব্রিজে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কয়েকটি জায়গায় রেল অবরোধ হলেও ট্রেন পরিষেবা স্বাভাবিকই আছে। হাওড়া স্টেশনেও বন্‌ধের কোনও প্রভাব পড়েনি। তবে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া- আমতা শাখায় লোকাল ট্রেন অবরোধ করেন বন্‌ধ সমর্থনকারীরা। ডোমজুড় রোড স্টেশনে ডাউন আমতা হাওড়া লোকাল আটকানো হয়।শিয়ালদহ দক্ষিণ শাখা লক্ষ্মীকান্তপুর লাইনের দক্ষিণ বারাসত ও হোগলা স্টেশনের মাঝখানে বানেশ্বরপুর এলাকায় আপ এবং ডাউন লাইনে রেল অবরোধে সামিল হলেন বাম কর্মী-সমর্থকরা। সোমবার দেশ জোড়া ধর্মঘটের সমর্থনে বাম কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে ডাউন ট্রেন আটকে দেয়।
জয়নগর থানার দক্ষিণ বারাসত গ্রাম-পঞ্চায়েতের পদ্ধেরহাট এলাকায় জয়নগর-বারুইপুর সংযোগকারী কুলপি রোড অবরোধ করলেন বামকর্মী সমর্থকরা। রাস্তায় রীতিমতো বেঞ্চ পেতে দলীয় পতাকা হাতে নিয়ে অবরোধ করা হয়েছে। চলছে বন্ধের সমর্থনে স্লোগানও।
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকে ৪৮ ঘণ্টার ভারত ধর্মঘটে চুঁচুড়া বাস টার্মিনাল থেকে কোনও বাস এখনও পর্যন্ত বের হয়নি। সকালে ধর্মঘটের সমর্থনে পিকেটিং হয়।
ধর্মঘটের সমর্থনে নিউটাউন গৌরাঙ্গনগর এলাকায় সিপিএম-এর মিছিল। পাশাপাশি ঢালাই ব্রিজ মোড়ে রাস্তা অবরোধ।

২৮ ও ২৯ মার্চ এই দু’দিন ব্যাপী সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তারা। কেন্দ্রের কৃষক-শ্রমিক ও জনবিরোধী একাধিক নীতির বিরোধীতায় পথে  ডান-বাম শ্রমিক সংগঠনগুলি। মোট বারো দফা দাবি জানিয়ে আজ ও আগামীকাল ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে তারা। এই বনধে সামিল হয়েছে অল ইন্ডিয়া এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের সদস্যরাও।
রায়গঞ্জে বন্‌ধ সমর্থনকারীদের মিছিল আটকে দিল পুলিশ। রায়গঞ্জের ঘড়িমোড়ে বামেদের মিছিল আটকায় পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *