খবর লাইভ : বামেদের ধর্মঘট ঘিরে বিক্ষিপ্ত অশান্তি দেখা গেল সকাল থেকেই। এদিন বন্ধের সমর্থনে পথে নেমে বন্ধ সমর্থনকারীরা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় রেল অবরোধ করা হয়। শিয়ালদহ মেন লাইনে বেলঘরিয়া, বারাকপুর-সহ একাধিক জায়গায় রেল অবরোধ করা হয়। সাতসকালেই রেল অবরোধে নাকাল হন নিত্যযাত্রীরা। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে বচসা হয় বন্ধ সমর্থনকারীদের। […]
Tag: Strike
ট্রাক ধর্মঘট তোলা নিয়ে জটিলতা,মালিকরা সমঝোতা করতে চাইলেও চালকরা অনড়
খবর লাইভ: কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর মালিকপক্ষ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করলেও অনড় ট্রাক চালকরা। মঙ্গলবার রাতে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (এআইএমটিসি) তরফে জানানো হয়, সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ফলে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে আন্দোলন। তবে ট্রাক মালিক পক্ষের সংগঠন এআইএমটিসি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও ট্রাক চালকদের সংগঠন ‘আরকে ভারতী’ কোনভাবেই আন্দোলন প্রত্যাহারের […]
দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক রেশন ডিলারদের!
খবর লাইভ : দেশজুড়ে প্রায় পাঁচ লক্ষের বেশি রেশন দোকান বন্ধ, বিপাকে সাধারণ মানুষ। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। ন্যূনতম আয় বৃদ্ধি, কমিশন বৃদ্ধি সহ বেশ কিছু দাবি নিয়ে এই ধর্মঘট বলে জানা যাচ্ছে। আগামী ১৬ই জানুয়ারি সংসদ অভিযানের ডাক দিয়েছেন রেশন ডিলাররা। ডিলারদের ধর্মঘটের জেরে […]
ডিএর দাবিতে ধর্মঘটে শামিল হওয়ার খেসারত! স্কুল গেটে তালা লাগিয়ে শিক্ষকদের ধমক গ্রামবাসীদের
খবর লাইভ : বকেয়া ডিএর দাবিতে শুক্রবার ধর্মঘটে শামিল হয়েছিলেন বর্ধমানের মির্জাপুরের নরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ধর্মঘটে শামিল হওয়ার কারণে স্থানীয়দের একাংশের ক্ষোভের মুখে পড়তে হল শিক্ষকদের। স্কুল বন্ধ রাখার ফল স্বরুপ শনিবার পড়ুয়াদের নিয়ে স্কুলের বাইরে গাছতলায় কাটাতে হল শিক্ষকদের। তবুও স্কুল গেটের তালা খোলেন নি ক্ষুব্ধ অভিভাবকরা। এর জেরে শুক্রবারের পর শনিবারও বিদ্যালয়ের […]
শনিবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
খবর লাইভ : ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ। ১৯ নভেম্বর শনিবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike)ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (All India Bank Employees Association)। ফলে টাকা তোলা থেকে শুরু করে চেক ক্লিয়ারেন্স , একাধিক গ্রাহক পরিষেবা (Customer Service)ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে আগামিকাল। গ্রাহকদের স্বার্থরক্ষার দাবি থেকে কর্মচারিদের ইউনিয়নের অধিকারে […]
ভারত বনধের বিরোধিতায় রাজ্যকে সচল রাখতে নির্দেশিকা জারি নবান্নর
খবর লাইভ : কেন্দ্রের অগ্নিপথ (Agnipath) সেনা-নিয়োগ প্রকল্পের বিরোধিতায় অশান্তি চলছে সারা দেশ জুড়ে। জায়গায় জায়গায় চলছে অবরোধ, বিক্ষোভ। আগামীকাল, সোমবার অগ্নিপথের বিরোধিতায় ভারত বনধের (Strike) ডাকও দিয়েছে একাধিক সংগঠন। তবে এ রাজ্যে বনধের কারণে কোনও রকম অসুবিধা বরদাস্ত করা হবে না বলেই নির্দেশ দেওয়া হল নবান্নর তরফে। রবিবার রাজ্যের সমস্ত জেলা প্রশাসন-সহ সমস্ত জোনের […]
ওয়াশিংটনে অভিজাত এলাকায় ফের বন্দুকবাজের হামলা
খবর লাইভ : অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হানা আমেরিকায়। স্থানীয় সময় শুক্রবার দুপুরে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে এক ব্যক্তির গুলি চালানোর ফলে এক নাবালিকা-সহ তিন জন আহত হয়েছেন। আরও পড়ুন- Today Horoscope: আজ কেমন যাবে ওয়াশিংটনের কানেকটিকাট এভিনিউ-ভ্যান নেস এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের ওই এলাকায় মূলত অভিজাত এবং উচ্চবিত্ত পরিবারগুলির বসবাস। ঘটনাস্থলের কাছে একটি স্কুল এবং […]
Strike: রেল অবরোধ করতে গিয়ে কপাল জোড়ে প্রাণে বাঁচলেন এক বন্ধ সমর্থনকারী
খবর লাইভ : দু’দিনের ভারত বন্ধ ডেকেছে কেন্দ্রীয় বাম শ্রমিক সংগঠন। আর সেই বন্ধ সফল করতে গিয়েই বাধে বিপত্তি। রেল অবরোধ করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক বন্ধ সমর্থনকারী। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ কুলগাছিয়া স্টেশনের কাছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আরও পড়ুন- Mamata Bandopadhyay: অপরাধীর খবর দিলেই […]
Strike: দু’দিনের বনধের প্রথম দিনে বাংলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া
খবর লাইভ : দু’দিনের ভারত বন্ধ ডেকেছে ট্রেড ইউনিয়ন। তবে পশ্চিমবঙ্গ সরকার বন্ধের বিরোধিতা করেছে। অফিস-আদালত, পরিবহণ, দোকান-বাজার— সব সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে বন্ধের সমর্থনে পথে নামে বামেরা। শহরের বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে মিছিল বেরিয়েছে। কলকাতায় গোলপার্ক এলাকায় গার্ডরেল ভাঙেন বন্ধ সমর্থনকারীরা। অন্য দিকে, পুলিশের সঙ্গে বন্ধ সমর্থনকারীদের বচসা বাধে লেকটাউন কালিন্দি এলাকায়। ধর্মঘটে […]









