Business lifestyle National Special News

PF Account : পিএফে ৭ লক্ষ টাকার জীবন বিমার সুবিধার সঙ্গে একাধিক সুবিধা

0
(0)

খবর লাইভ: ইপিএফও ২০২১-২২ অর্থবর্ষের জন্য পিএফে জমা টাকার উপরে সুদের হার ০.৪ শতাংশ কমিয়ে ৮.১ শতাংশ করে দিয়েছে । সুদের হার কম করার পরও অন্যান্য সেভিংস যোজনার তুলনায় পিএফে বেশি সুদ পাওয়া যায় ।

আরও পড়ুন- Petrol-Disel: পেট্রল ও ডিজেলের শুল্ক থেকেই ৮ লক্ষ কোটি টাকার বেশি আয় কেন্দ্রের !

EPFO তাদের সদস্যদের ৭ লক্ষ টাকার জীবন বিমার (Life Insurnace) সুবিধা দিয়ে থাকে । অ্যাকাউন্ট হোল্ডাররা এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স (EDLI) যোজনায় ৭ লক্ষ টাকার বিমা বিনামূল্যে দিয়ে থাকে ।এর মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর পরিবারের সদস্যদের আর্থিক সুরক্ষা প্রদান করা । আগে ৬ লক্ষ টাকার বিমার সুবিধা দেওয়া হত । তবে কয়েক মাস আগে তা বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে ।

তিন বছরের বেশি সময় ধরে আপনার পিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলেও আপনি সুদ পাবেন ।২০১৬ থেকে এই বদল করেছিল ইপিএফও ।

#PF Account
#benifit

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *