District Special News Special Reports State

Mamata Banerjee : তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করবে পুলিশ, নির্দেশ মমতার

0
(0)

খবর লাইভ : তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করবে পুলিশ, নির্দেশ দিলেন মমতা। তিনি বলেন, ‘‘হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে না হলে যে খান থেকে হোক গ্রেফতার করতে হবে।’’ এরই পাশাপাশি , ১০জনের পরিবারের একজন করে চাকরি এবং বাড়ি তৈরির এক লক্ষ টাকা করে হাতে হাতে দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Abhishek Chatterjee: অভিষেকের প্রয়াণে অভিনয় জগতে এক শূন্যতার সৃষ্টি হল: শোকবার্তা মুখ্যমন্ত্রীর

মমতা এদিন স্পষ্ট জানান, , ‘‘এলাকায় সব সময় পুলিশ পিকেটিং থাকবে। যাঁদের ঘরবাড়ি পুড়ে গিয়েছে, তাঁরা ২ লক্ষ টাকা করে পাবেন। জীবনের বিকল্প চাকরি হয় না। সঙ্গে আরও ৫ লক্ষ টাকা দেওয়া হবে। ৬০ শতাংশ পুড়ে গিয়েছে যাঁদের, তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে। তিনটি বাচ্চাকে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।’’

এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ বগটুই গ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামে পৌঁছেই তিনি কথা বলেন সিট সদস্যদের সঙ্গে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা।

ডিআইবি, আইসি দায়িত্ব পালন করেননি, সাফ জানালেন মমতা। তিনি
বললেন, ‘‘যাঁরা জেনেও পুলিশকে ঠিক মতো কাজে লাগায়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভাদু শেখকে মারার ঘটনা খারাপ। তার পর যা হয়েছে, তা-ও অত্যন্ত নিন্দনীয়।’’ তিনি আরও বলেন, মমতা বললেন, ‘ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ গেলে এই ঘটনা এড়ানো যেত।’

বাগটুইয়ে প্রশাসনিক প্রধানের ভূমিকায় অবতীর্ণ হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি কিছু শুনতে চাই না। কড়া ব্যবস্থা নিন। একে পেলাম, ওকে পেলাম না, এ সব আমি শুনব না, সবাইকে খুঁজে বের করতে হবে।

#Mamata Banerjee
#Rampurhat

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *