National Special News

Carona Update: গত ২৪ ঘণ্টায় কিন্তু ফের বাড়ল আক্রান্ত ও মৃতের সংখ্যা

0
(0)

খবর লাইভ: সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও গত ২৪ ঘণ্টায় কিন্তু ফের বাড়ল আক্রান্ত ও মৃতের সংখ্যা। টিকাকরণে জোর দিয়েই তাই কোভিড মোকাবিলা করতে চাইছে কেন্দ্র। সেই কারণে ১২-১৪ বছর বয়সিদের চিকিৎসায় জরুরিকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হল নোভোভ্যাক্স টিকাকে।

আরও পড়ুন- Russia: এবার সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭৮ জন। যা গতকালের তুলনায় ১১ শতাংশ কম। তবে দেশে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৩ হাজার ৮৭। আপাতত দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৫ শতাংশ। সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমলেও এখনও উদ্বেগে রাখছে দেশের মৃত্যুহার। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৬২ জন। মঙ্গলবারের বুলেটিনে যা নেমে গিয়েছিল ৩৩-এ। দেশে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৬০৫ জনের।
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৭৩ হাজার ৫৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৫৪২ জন। সুস্থতার হার বেড়ে হল ৯৮.৭৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮১ কোটি ৮৯ লক্ষ্যের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ৩০ লক্ষের বেশি। দেশজুড়ে চলছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। বুস্টার ডোজ পাচ্ছে ষাটোর্ধ্বরাও।

# carona

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *