District Special News State

Mamata Bandopadhyay: বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মমতা

0
(0)

খবর লাইভ: বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইনডোর স্টেডিয়ামে বুধবার নিজেই একথা জানালেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের বদনাম করার জন্য বিরোধীরা নানারকম চক্রান্ত করছে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা চাই না রক্ত ঝরুক। একটা ঘটনা ঘটেছে। তদন্ত চলছে। দোষীরা কেউ পার পাবে না।

আরও পড়ুন- Russia: এবার সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার

মুখ্যমন্ত্রী বলেন, আমি আজই যেতাম। কিন্তু বিরোধীরা আজ সেখানে (Rampurhat Violence) গিয়েছেন। কেউ শক্তিগড়ের ল্যাংচা খেয়ে ল্যাংচাতে ল্যাংচাতে রামপুরহাট যাচ্ছেন। কেউ আবার আসানসোল থেকে রামপুরহাট যাবেন। যাচ্ছেন যান, ভালো কথা। আমি কাউকে বাধা দেব না। এটা উত্তরপ্রদেশ নয়। এটা বাংলা। তৃণমূলের প্রতিনিধি দলকে উত্তরপ্রদেশের হাথরসে যেতে দেওয়া হয়নি। মাঝপথে আটকে দেওয়া হয়েছিল। আমি কাল যাচ্ছি।

মুখ্যমন্ত্রীর কথায়, সরকারে যারা নেই, তারা তৃণমূল সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছে। সিপিএম, বিজেপি, কংগ্রেস নানারকম চক্রান্ত করছে। কোনও চক্রান্ত আমি বরদাস্ত করব না। বিরোধীরা রক্ত নিয়ে রাজনীতি করছে। ওরা বিষ ছড়াচ্ছে।

#Mamata Bandopadhyay
#rampurhat

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *