খবর লাইভ: নতুন করে করোনা সংক্রমণ বিশ্বের নানা প্রান্তে ছড়াতে শুরু করায় নড়চড়ে বসল কেন্দ্রও। গত ডিসেম্বরে বিশ্বের নানা দেশের মতোই ভারতেও করোনা ভাইরাসের ওমিক্রন প্রজাতির মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছিল। সে সময়ে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য করোনার বুস্টার ডোজ চালু করেছিল নরেন্দ্র মোদি সরকার। পরবর্তী ধাপে ষাটোর্ধ্ব অসুস্থ ব্যক্তি, তাঁদের টিকাকরণ শুরু হয়। মাঝে ৬০ বছরের নীচে থাকা ব্যক্তিদের সতর্কতামূলক ডোজ দেওয়ার প্রস্তাব উঠলেও, দেশে করোনার প্রকোপ কমে আসায় বড়দের চেয়ে ছোটদের টিকাকরণে জোর দেয় কেন্দ্র।
গত সাত-দশ দিন ধরে বিভিন্ন দেশে বিশেষ করে চিন, দক্ষিণ কোরিয়া, হংকং, ফ্রান্স, ব্রিটেনে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। যে গতিতে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আগামী দিনে ভারতেও এর প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- Fuel Price Increase: ফের বাড়ল জ্বালানির দাম, সোমবার মধ্যরাত থেকে কার্যকর
যেহেতু টিকাকরণ গুরুতর সংক্রমণ ও মৃত্যুর হাত থেকে বাঁচায় তাই চতুর্থ ঢেউ আসার আগে বুস্টার ডোজ দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে।
#carona
#booster dose




