খবর লাইভ: ভোট পর্ব মিটতেই ফের বাড়ল জ্বালানির দাম। পেট্রলের দাম ৮৪ পয়সা বেড়ে দাঁড়াল লিটার প্রতি ১০৫.৫১ টাকা। অন্য দিকে লিটার প্রতি ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হচ্ছে ৯০.৬২ টাকা। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৫০টাকা বেড়ে দাঁড়াল ৯৭৬ টাকা। পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন মূল্য।
আরও পড়ুন- Murder: ভর সন্ধ্যায় তৃণমূল উপপ্রধানকে বোমা মেরে খুন
বিশেষজ্ঞদের মত ছিল, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরই জ্বালানির দাম বাড়ানোর পথে হাঁটবে কেন্দ্র। গত ১০ মার্চ নির্বাচনের ফল বেরনোর পর ভারতের বাজারেও পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি ছিল স্রেফ সময়ের অপেক্ষা। শেষপর্যন্ত সেই পথেই হাঁটল কেন্দ্র।




