খবর লাইভ: জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর পাকিস্তানের শিয়ালকোট শহর।বিস্ফোরণটি পাঞ্জাব প্রদেশের সেনা ক্যান্টনমেন্টের কাছে হয়েছে।স্থানীয় সূত্রে দাবি , শিয়ালকোটে সেনাঘঁটিতে এই বিস্ফোরণ হয়েছে।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিস্ফোরণের ফলে সেনাঘাঁটির অস্ত্রাগারে আগুন ধরে যায়। প্রচণ্ড আওয়াজ এবং তার সঙ্গে আগুনের হলকা বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা।
পাক সেনার মিডিয়া ইউং দ্য ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর দাবি, অস্ত্রাগারে শর্টসার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে তৎপরতার সঙ্গে সেনারা আগুন নিয়ন্ত্রণে আনায় এই ঘটনায় কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। প্রাণহানির ঘটনাও ঘটেনি।
যদিও স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, পিএল ১৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছিল। জে১০-সি যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ালকোটে গিয়ে পড়ে। ফলে কী কারণে বিস্ফোরণ ঘটল তা নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে।
#pakistan
#shialkot





One thought on “Pakistan: জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোট সেনাঘাঁটি, রহস্য বাড়ছে”