International Special News

Arnold Schwarzenegger: পুতিনের কাছে যুদ্ধ বন্ধের আবেদন শোয়ার্ৎজেনেগারের

0
(0)

খবর লাইভ:  একটি ভিডিওর মাধ্যমে হলিউডের জনপ্রিয় হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্ৎজেনেগার (Arnold Schwarzenegger) ইউক্রেনে যুদ্ধ আর এই ধ্বংসলীলা বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আবেদন করেছেন। স্যোশাল মিডিয়া সাইটে একটি ভিডিওর মাধ্যমে আর্নল্ড জানিয়েছেন, “আমি বিভিন্ন মাধ্যমের সাহায্যে একটি আবেদন জানাচ্ছি রাশিয়ান সৈন্য এবং বন্ধুদের। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা হোক।” তিনি আরও বলেছেন,“আমি আজ আপনার সঙ্গে কথা বলছি কারণ পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটছে যা আপনার কাছে অজানা, ভয়ঙ্কর জিনিস ঘটে চলেছে। সম্পূর্ণ বিষয়টি আপনার জানা উচিত। ইউক্রেন এই যুদ্ধ শুরু করেনি। আপনাদের ভুল বুঝিয়ে যুদ্ধে আনা হয়েছে।”

আরও  পড়ুন- Abhishek Banerjee: ইডির দফতরে হাজিরা দিতে রবিবারই দিল্লিতে সস্ত্রীক অভিষেক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এদিন শোয়ার্ৎজেনেগার ভিডিওর মাধ্যমে বলেছেন, নিরপরাধ অসামরিক নাগরিকদের উপর যে ধরনের হামলা করা হয়েছে, তার জেরে বিশ্বের একাধিক দেশ রাশিয়ার উপর ক্ষুব্ধ। এর জেরে রাশিয়ার অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই যুদ্ধের কোনও বৈধতা নেই।
দিনের পর দিন কীভাবে ইউক্রেনের (Russia-Ukraine War) উপর হামলা চালানো হয়েছে, সেই সম্পর্কে ব্যাখ্যা করেছেন ‘টার্মিনেটর’—এর নায়ক। একইসঙ্গে তিনি যুক্ত করেছেন, ইউক্রেনের উপর রাশিয়ার এই আক্রমণ বিশ্বের ১৪১টি দেশ অবৈধ বলে ঘোষণা করেছে।
#Arnold Schwarzenegger
# Russia-Ukraine War
#vladimir putin

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *