খবর লাইভ: ফের শহরে অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল বড়িশা স্কুল সংলগ্ন বেহালা চৌরাস্তায়। ভস্মীভূত অন্তত ২৪টি দোকান। ভোর চারটে নাগাদ আচমকাই বেহালা চৌরাস্তার পাশে বাজারে আগুন লেগে যায়। ব্যবসায়ীদের নজরে আসতেই হইচই শুরু হয়ে যায়। স্থানীয়দের ঘুম ভেঙে যায়। তাঁরাও বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তবে ততক্ষণে আগুন প্রায় প্রত্যেকটি দোকানে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন- College street: রাশিয়ার হামলার প্রভাব কলকাতার বইপাড়াতেও
দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের জেরে অন্তত ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাজারের ঠিক পিছনেই বড়িশা হাইস্কুল। অগ্নিকাণ্ডে ওই স্কুলটিরও সামান্য ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে কাচের জানলা। ক্ষতিগ্রস্ত জলের ট্যাঙ্কও। বাজারে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
#fire
#behala




