National Special News

Cyclone Asani :  শক্তি বাড়াচ্ছে ঘুর্ণিঝড় ‘অশনি’, আজ থেকেই শুরু হবে ভারী বৃষ্টিপাত

0
(0)

 

খবর লাইভ: শক্তি বাড়াচ্ছে ঘুর্ণিঝড় ‘অশনি’। জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমে আন্দামান দীপপুঞ্জের দিকে এগোতে শুরু করেছে। সোমবার সকালের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর বাংলাদেশ এবং মায়ানমারে সোমবার আছড়ে পড়বে ‘অশনি’।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হ্য়েছে, উপকুলে আছড়ে পড়ার সময় ঘুর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬৫-৭৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।

আরও পড়ুন- Abhishek Banerjee: ইডির দফতরে হাজিরা দিতে রবিবারই দিল্লিতে সস্ত্রীক অভিষেক

উপকূল থেকে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে উত্তর মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছবে বছরের প্রথম ঘুর্ণিঝড়টি।

আবহাওয়াবীদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ পোর্ট ব্লেয়ার থেকে ২১০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে এবং মায়ানমার থেকে ৮৭০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ভয়ঙ্কর আকার নেবে সেটি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার বিকেল থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি হবে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সময় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের খুব কাছে অবস্থান করছে ঘুর্ণিঝড় ‘অশনি’।
#Cyclone Asani

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *