খবর লাইভ: ফুটবল ম্যাচ চলাকালীন বড়সড় দুর্ঘটনা। ম্যাচের মাঝেই ভেঙে পড়ল গ্যালারি। কেরালায় একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালীন এই অস্থায়ী গ্যালারি দর্শকদের উপর ভেঙে পড়ল।আশঙ্কাজনক অবস্থায় প্রায় ১৫ জনকে মঞ্জরী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের দ্রুতই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয়েছে।
আরও পড়ুন- Bangladesh Cricket Team: দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ, স্বপ্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়
মালাপ্পুরম জেলার একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট দেখতে প্রতি বছরই প্রচুর দর্শক আসেন। অনেক দূর থেকেও দর্শকরা ম্যাচ দেখতে আসেন। ভেঙে পড়া অস্থায়ী গ্যালারিতে তিন হাজারের বেশি মানুষ বসে খেলা দেখছিলেন বলে জানা গিয়েছে। আনুমানিক প্রায় আট হাজার দর্শক গ্যালারিতে ছিলেন। ফলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গ্যালারিটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , লোকাল ২ টি দলের মধ্যে ফাইনাল খেলা দেখতে এসেছিলেন দর্শকরা।
#kerala
#footballmatch




