খবর লাইভ: ভোকাল কর্ডেক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শেই মঙ্গলবার রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় বলে মদনের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে।
হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসক অরুণাভ সেনগুপ্তের অধীনে ছ’সদস্যের ‘মেডিক্যাল বোর্ড’ মদনের চিকিৎসার দায়িত্বে রয়েছে। বুধবার প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার পরে তাঁর গলায় অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। বৃহস্পতিবারই হতে পারে অস্ত্রোপচার। বোর্ডে রয়েছেন, চেস্ট মেডিসিন, মেডিসিন আইসিইউ, অ্যানেস্থেশিয়া, এন্ডোক্রিনোলজি এবং ইএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।



