খবর লাইভ: বহুপ্রতীক্ষিত তৃণমূলের রাজ্য কমিটি নিয়ে বৈঠক আজ নজরুল মঞ্চে শুরু হয়েছে দুপুর একটায়। সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নতুন রাজ্য কমিটি এবং ১০২ পুরসভার চেয়ারম্যানদের নাম চূড়ান্ত করতে পারেন আজ।
তবে রাজ্য কমিটিতে এবার কারা জায়গা পান, তাই নিয়ে বাড়ছে কৌতুহল। অনেকেরই প্রশ্ন, নবীন-প্রবীণের মিশেল কি এবার রাজ্য কমিটিতেও দেখা যাবে? দলের একাংশের মত, আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য পার্টির মুখ নির্বাচন করা হবে অভিজ্ঞ এবং কর্মঠ ব্যক্তিকে। পাশাপাশি মনে করা হচ্ছে, পুরভোটে বিজয়ী নির্দল প্রার্থীদের ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হবে আজ। সব মিলিয়ে আজকে তৃণমূলের রাজ্য কমিটির বৈঠক নিয়ে উত্তেজনা তুঙ্গে রাজনৈতিক মহলে।




